আসুন, আজ আম শ্রীখন্ড তৈরি করি - The News Lion

আসুন, আজ আম শ্রীখন্ড তৈরি করি

 


দি নিউজ লায়নঃ 

উপকরণঃ

টাটকা দই - ৫০০গ্রাম 

চিনির গুঁড়ো - ১/৪ কাপ

আমের কাথ - ১ কাপ

কাজু বা বাদাম - ৪

 পিস্তা - ৫-৬

 এলাচ - ২


প্রণালিঃ

 একটি ঘন কাপড়ে দই রেখে কাপড়টি বেঁধে ঝুলিয়ে রাখুন, দইয়ের সমস্ত জল মুছে নিয়ে কাপড় থেকে নামিয়ে একটি পাত্রে রেখে নিন। কাজু বা বাদাম ছোট ছোট টুকরো করে কেটে নিন এবং এলাচ এর খোসা ছাড়িয়ে বেটে নিন, পেস্তা কুচি করে নিন। গুঁড়ো চিনি, আমের কাথ,  বাদাম, পেস্তা এবং কাজু বাদাম এবং এলাচ দইয়ের সাথে মিশিয়ে নিন।এখন মিশ্রণটি ছোট ছোট কাপে রেখে পেস্তা, বাদাম যোগ করে সাজিয়ে নিন। আমখণ্ডের কাপটি ফ্রিজে রাখুন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.